Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি দিল ইরান

ফাঁসির প্রতীকী ছবি

Advertisement

চলতি বছরের জানুয়ারি মাসের সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে চার পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ওই পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় তাদের ফাঁসি দেওয়া হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন আমিরহোসেইন মালেকি ও আমিরহোসেইন ইব্রাহিমি। দেশটির সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর বিচারিক প্রক্রিয়া শেষে এ দণ্ড কার্যকর করা হয়।


প্রতিবেদনে বলা হয়, গত ৮ জানুয়ারি একদল বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়ে হামলায় অংশ নেন ওই দুই ব্যক্তি। এ সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ ও অন্যান্য অস্ত্র ছিল। তারা সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান।

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, ওই হামলায় নিরস্ত্র চার পুলিশ সদস্য নিহত হন। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমিরহোসেইন মালেকি ও আমিরহোসেইন ইব্রাহিমিকে দোষী সাব্যস্ত করে আদালত মৃত্যুদণ্ড দেন। পরে সুপ্রিম কোর্ট সেই সাজা বহাল রাখলে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নতুন বার্তা

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নতুন বার্তা

আরও পড়ুন

বাইন্যান্সে ক্রিপ্টো চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রকে ‘কড়া ভাষায়’ সতর্ক করল উত্তর কোরিয়া

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে বিপাকে বাগেশ্বর বাবা

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’— মন্তব্যে বিপাকে বাগেশ্বর বাবা

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

সৌদিতে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম