Logo
Logo
×

Advertisement

এশিয়া

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ এএম

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

ছবি: সংগৃহীত

Advertisement

মিয়ানমারের রাখাইন ও কারেন্নি রাজ্যের চারটি শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত রোববারের (১ নভেম্বর) এ হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন। 

স্বাধীন সংবাদমাধ্যম দ্য ইরাবতীর সোমবারের (২ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের কিয়াউকতাও, ম্রাউক-উ, পাউকতাও ও কিয়াউকফিউ শহরের আবাসিক এলাকা এবং একটি মাতৃসদন কেন্দ্রে বিমান হামলা চালানো হয়। এতে ১২ জন নিহত হন।

এর আগে শনিবার কারেন্নি রাজ্যের পূর্বাঞ্চলীয় লইকাও শহরের একটি স্কুলে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ছুটির দিনে শিশুরা সেখানে পুষ্টিবিষয়ক একটি কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছিল। এ হামলায় তিন শিশু নিহত এবং আরও আটজন আহত হয়।


২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে মিয়ানমার। অভ্যুত্থানের পর দেশটিতে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে।

দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াই করছে বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র বিরোধী গোষ্ঠী।

রাখাইন রাজ্যে বিপুলসংখ্যক রোহিঙ্গার বসবাস। প্রধানত মুসলিম এই সংখ্যালঘু জনগোষ্ঠী মিয়ানমারের সামরিক বাহিনীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে। বছরের পর বছর ধরে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা। সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

২২ সেকেন্ডে পাঁচ গুলি, ভিডিও ভাইরাল

২২ সেকেন্ডে পাঁচ গুলি, ভিডিও ভাইরাল

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

আরও পড়ুন

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

যোগাযোগমাধ্যমে বিয়ের দাওয়াত, গাড়ি-ফ্রিজ-খাবার নিয়ে হাজির হাজারো মানুষ

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম