Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

ছবি: সংগৃহীত

Advertisement

জাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীদের কেউ হতাহত হননি।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর হোক্কাইডো।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হোক্কাইডোর উত্তরাঞ্চলীয় শহর ওয়াক্কানাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া চার বগির ‘সারোবেতসু লিমিটেড এক্সপ্রেস’ ট্রেনটির সঙ্গে একটি ভাল্লুকের ধাক্কা লাগে। রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে তেশিও-নাকাগাওয়া ও তোইকামবেতসু স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির সামনের বগিটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর যাত্রী ও ট্রেনের কর্মীরা রাতভর ট্রেনের ভেতরেই অবস্থান করেন। শনিবার সকালে ঘটনাস্থল থেকে ট্যাক্সিতে করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

এদিকে দুর্ঘটনার কারণে শনিবার ওয়াক্কানাই থেকে ওতোইনেপ্পু পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার রেলপথে সব ট্রেন চলাচল বাতিল করে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার

হুমায়ুন কবির মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

আরও পড়ুন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

নির্বাচনের পর নতুন সমীকরণ, ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম