Logo
Logo
×

Advertisement

আফ্রিকা

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

ছবি: সংগৃহীত

Advertisement

সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। ফুটবল খেলার সময় ওই শিশুদের ওপর এই হামলা চালানো হয়। কর্দোফান অঞ্চলে সামরিক বাহিনীর পাল্টা আক্রমণের অংশ হিসেবে এই অভিযান চলছে।

এক বেঁচে যাওয়া ব্যক্তি এবং একটি মানবাধিকার সংস্থার বরাতে সোমবার (১৬ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

হামলার ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের দুজন এই যুদ্ধের আগেই তাদের বাবাকে হারিয়েছিল আর নিহতদের মধ্যে ৯ জনই আমার আত্মীয়।’

রোববার (১৫ নভেম্বর) আবু কালব গ্রামে চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘কর্দোফান অবজারভরি’।

আর্মি ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার সংঘাতের অংশ হিসেবে পশ্চিম কর্দোফানের নিয়ন্ত্রণ নিতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এর অংশ হিসেবেই এই ড্রোন হামলা চালানো হলো।


সাহায্যকর্মীদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে বড় খাদ্য ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে।

নিরাপত্তার খাতিরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বেঁচে যাওয়া ব্যক্তি স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে কথা বলছিলেন (কারণ দেশটিতে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ)। তিনি জানান, গ্রামটিতে পরপর দুটি ড্রোন হামলা চালানো হয়।

প্রথম বিস্ফোরণটি ঘটে এমন একটি মাঠে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। আর দ্বিতীয় বোমাটি আঘাত হানে আবাসিক এলাকায়, যার ফলে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

জাতিসংঘ দুই পক্ষেরই নির্বিচারে ড্রোন ব্যবহারের তীব্র সমালোচনা করেছে। কেবল ২০২৬ সালের প্রথমার্ধেই ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছে, চলতি বছর শিশু হতাহতের যত ঘটনা ঘটেছে, তার দুই-তৃতীয়াংশের জন্যই দায়ী এই ড্রোন হামলা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

পূজার আগে প্রসাদ খেয়ে ফেলায় শিশুকে পিটিয়ে হত্যা

ইরানে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

ইরানে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২

আরও পড়ুন

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা

এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ,  নিহত ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম