Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ফাইল ছবি

Advertisement

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে ভোরে দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত শাখা।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাবে পালটা অভিযানের দ্বিতীয় ধাপে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার নামে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে।


আইআরজিসির দাবি, বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডারে হামলার শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। প্রণালিটি এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

এর আগে গত ১৩ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয় বলে জানায় সংস্থাটি।


আইআরজিসির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়, সিরিকের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইন দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডারটি লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে। ভবিষ্যতে এ ধরনের হামলা বা লঙ্ঘন ঘটলে সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?

বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?

প্রমোদতরিতে ট্যাংকারের ধাক্কা, ১০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা

প্রমোদতরিতে ট্যাংকারের ধাক্কা, ১০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৫ বছরে সাত মহাদেশ ভ্রমণ

৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৫ বছরে সাত মহাদেশ ভ্রমণ

আরও পড়ুন

মুম্বাইয়ে ১১ মাসে ৮ বার বাড়ল সিএনজির দাম

মুম্বাইয়ে ১১ মাসে ৮ বার বাড়ল সিএনজির দাম

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম