|
ফলো করুন |
|
|---|---|
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাংকারে আগুন, নৌ-মাইনের আঘাত এবং মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, হরমুজে হামলার সংখ্যা ১৩০ ছাড়িয়েছে, নিহত হয়েছেন ২৫ নাবিক। খবর রয়টার্সের।
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে আগুন লাগার খবর দিয়েছে ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ড। তাদের দাবি, কয়েকটি ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।এর মধ্যে একটি সুপার ট্যাংকারও রয়েছে।
ইরানের দাবি, একাধিক জাহাজে হামলা ও আগুন দেওয়া হয়েছে। নিরাপদ পথের বাইরে চলাচল এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে ঝুঁকি বাড়ছে।
এদিকে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। তবে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির হিসাবে, অক্টোবরে হরমুজ প্রণালিতে ৩৭টি বাণিজ্যিক ও ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। সংঘাত শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা-আইএমওর হিসাবে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। নিহত হয়েছে অন্তত ২৫ জন, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়।

