Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

যুক্তরাষ্ট্রের ড্রোন। ছবি: সংগৃহীত

Advertisement

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

শনিবার (১৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।


আইআরজিসি জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি ‘নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার’ মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়।

বিবৃতিতে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর’ এমকিউ-১ পরিবারের একটি গোয়েন্দা ও যুদ্ধ পরিচালনাকারী ড্রোন হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসির দাবি, এটি তাদের ভূপাতিত করা ১৭তম এমকিউ-১ ড্রোন। এ ঘটনাকে শত্রুপক্ষের গোয়েন্দা তৎপরতার আরেকটি ব্যর্থতা বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের কত সম্পদ?

ট্রাম্পের কত সম্পদ?

হঠাৎ ঢাকায় পিটার হাস

হঠাৎ ঢাকায় পিটার হাস

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা ব্যবহার

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে অচেনা ড্রোন, বাড়ানো হলো নিরাপত্তা

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে অচেনা ড্রোন, বাড়ানো হলো নিরাপত্তা

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম