Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি। ছবি: এএফপি

Advertisement

অধিকৃত পশ্চিম তীরে ১১টি নতুন বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরাইল। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরে নতুন করে ৮৯৫টি বসতি ইউনিট যুক্ত হবে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশন।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত কমিশনের সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়, এসব পরিকল্পনায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন আবাসন ইউনিট নির্মাণ, কৃষিজমি ও খোলা জায়গাকে নগর ও শিল্পাঞ্চলে রূপান্তর এবং বসতির সম্প্রসারণে প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো।


পরিকল্পনাগুলো পশ্চিম তীরের কালকিলিয়া, সালফিত, নাবলুস, রামাল্লাহ, আল-বিরেহ ও হেবরন এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন বসতি ব্লকও এসব পরিকল্পনার আওতায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় পরিকল্পনাটি হলো কালকিলিয়া এলাকার কাফর কাদ্দুম গ্রামের ফিলিস্তিনিদের জমিতে নির্মিত কেদুমিম বসতিতে নতুন করে ২৮৮টি আবাসন ইউনিট যুক্ত করা। রামাল্লাহর কাছাকাছি তালমোন বসতিতে আরও ২০০টি ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া হেবরনের বেইত হাগাই বসতিতে ২২৫টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নাবলুসের কাছে এলন মোরেহ বসতিতে ৮৩টি নতুন ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সব বসতি স্থাপন অবৈধ। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

আরও পড়ুন

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম