Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে অবস্থান করছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

অজ্ঞাত সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, গফম্যান সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন। এ ছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করতে তার মিয়ামি যাওয়ার কথা রয়েছে।

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দেওয়ার মধ্যেই মোসাদপ্রধানের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।


অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর যুদ্ধ শুরুর চাপ এখন পর্যন্ত প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। গত ৫ নভেম্বর এক ফোনালাপেও দুই নেতা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

এর পরিবর্তে ট্রাম্প সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অবস্থানকে সমর্থন করেছেন। দেশগুলোর সঙ্গে একমত হয়ে তিনি ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, তা দেখার উদ্যোগ নিয়েছেন।

অ্যাক্সিওস আরও জানিয়েছে, গত সপ্তাহে ইসরাইলের নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা গাদি আইজেনকোটও মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আইজেনকটের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

আল জাজিরার বিশ্লেষণ ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

আরও পড়ুন

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

ইরানে এখনই হামলা চালাতে পারি: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম