Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও আড়ালে তাদের আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছেন বলে অভিযোগ করেছেন আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। এ দাবির সমর্থনে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি বলেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অথচ প্রকাশ্যে নেতানিয়াহু আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করছেন।

তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি নিজের ফোন ক্যামেরার সামনে তুলে ধরে কয়েকটি বার্তা দেখান। তবে ছবির মান স্পষ্ট না হওয়ায় দর্শকদের পক্ষে সেগুলো পড়া সম্ভব হয়নি।

তিবির দাবি, এসব বার্তা নেতানিয়াহুর দ্বিমুখী অবস্থান তুলে ধরেছে। তার ভাষায়, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ বা অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরলেও প্রয়োজনের সময় তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে লিকুদ পার্টি।


সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করেন না জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য শোনার পর তিনি সিদ্ধান্ত বদলেছেন। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপির’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন।

গত ১০ নভেম্বর শপথ নেওয়া নতুন নেসেটে দেওয়া উত্তপ্ত ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান। একই সঙ্গে রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন তিনি। আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরাইলের ধ্বংস চাওয়ার অভিযোগও তোলেন। এর প্রতিবাদে আইজেনকট তার বক্তব্যকে ‘ঘৃণায় ভরা’ বলে নিন্দা করেন। আরব দলগুলোও একে বর্ণবাদী ও উসকানিমূলক বলে আখ্যা দেয়।

চ্যানেল ১২-কে তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিনি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ করেন। ওই মন্ত্রী তাকে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিতে বলেন।

তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

এর জবাবে তিবি মন্ত্রীকে বলেন, জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না। তারা নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায়। তিবির অভিযোগ, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির দেশটির ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন।


অভিযোগ অস্বীকার লিকুদের

তিবির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। দলটি একে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে আরব দলগুলো নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে।

চ্যানেল ১২-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় লিকুদ বলেছে, ‘যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।’

নির্বাচনে কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিবি। তিনি বলেন, ‘শুধু একজন চোরই অন্যদের চোর বলতে পারে।’

তার ভাষায়, ‘একজন প্রধানমন্ত্রীর দায়িত্বশীল আচরণ করা উচিত। এটি আরব জনগণের নেতৃত্ব এবং ২০ লাখ আরব নাগরিককে অগ্রহণযোগ্য প্রমাণ করার চেষ্টা।’ সূত্র: টাইমস অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

আরও পড়ুন

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সালমান-এরদোগান

ইরানে হামলা না করতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সালমান-এরদোগান

নতুন করে ইরানে হামলার ব্যাপারে কী ভাবছেন ট্রাম্প, জানালেন নিজেই

নতুন করে ইরানে হামলার ব্যাপারে কী ভাবছেন ট্রাম্প, জানালেন নিজেই

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম