Logo
Logo
×

Advertisement

ভারত

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

ভারতীয় ধনকুবের শিব নাদার। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের তথ্যপ্রযুক্তি খাতের পথিকৃৎ উদ্যোক্তাদের একজন শিব নাদার। এক সময় ক্যালকুলেটর ও মাইক্রোপ্রসেসর তৈরির ছোট উদ্যোগ দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তা পরিণত হয়েছে বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান এইচসিএল টেকনোলজিসে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শিক্ষা ও সমাজকল্যাণে বড় অঙ্কের অর্থ ব্যয় করেও তিনি পেয়েছেন আলাদা পরিচিতি।

১৯৪৫ সালের ১৪ জুলাই ভারতের তামিলনাড়ুতে জন্ম শিব নাদারের। তার বাবা শিবসুব্রামানিয়া নাদার এবং মা ভামাসুন্দরী দেবী। দক্ষিণ ভারতের স্থানীয় ভাষা তামিলেই ছিল তার বেড়ে ওঠা ও প্রাথমিক শিক্ষার পরিবেশ। জীবনের ২২ বছর বয়স পর্যন্ত ইংরেজিতে খুব বেশি কথা বলতেন না তিনি। পরে মাদুরাইয়ের আমেরিকান কলেজে প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষে কোয়েম্বাটুরের পিএসজি কলেজ অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।

প্রযুক্তির প্রতি আগ্রহ এবং নতুন কিছু করার আকাঙ্ক্ষা তাকে চাকরির জগৎ থেকে উদ্যোক্তা হওয়ার পথে নিয়ে যায়। কর্মজীবনের শুরুতে তিনি ডিসিএম গ্রুপের ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করেন। সেখানে পরিচয় হয় কয়েকজন সহকর্মীর সঙ্গে, যারা পরে তার ব্যবসায়িক জীবনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠেন।


ছোট উদ্যোগ থেকে এইচসিএল সাম্রাজ্য

১৯৭৬ সালে পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে শিব নাদার প্রতিষ্ঠা করেন হিন্দুস্তান কম্পিউটারস লিমিটেড বা এইচসিএল। দিল্লির একটি ছোট পরিসরে শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। তখন ভারতের প্রযুক্তি খাত আজকের মতো বিস্তৃত ছিল না। কম্পিউটারও ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে।

নাদার ও তার সহপ্রতিষ্ঠাতারা বুঝতে পেরেছিলেন, ভবিষ্যতের প্রযুক্তি বদলে দেবে মাইক্রোপ্রসেসর। সেই ধারণা থেকেই তারা ক্যালকুলেটর ও মাইক্রোপ্রসেসর তৈরির উদ্যোগ নেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদন ও সফটওয়্যার সেবায় বিস্তৃত হয়।

এইচসিএলের বিকাশের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। হার্ডওয়্যার নির্মাতা হিসেবে যাত্রা শুরু করলেও প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সেবা খাতে নিজেদের অবস্থান তৈরি করে। আজ এইচসিএল টেকনোলজিস বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ২ লাখ ২৩ হাজারের বেশি এবং কার্যক্রম রয়েছে ৬০টি দেশে। ২০২০ সালে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়ে মেয়ের হাতে নেতৃত্ব তুলে দেন নাদার। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমেরিটাস ও কৌশলগত উপদেষ্টা।

সম্পদের পাহাড়, বিশ্বের শীর্ষ ধনীদের একজন

দীর্ঘ ব্যবসায়িক জীবনে শিব নাদার ভারতের অন্যতম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। ২০২৬ সালের ১৪ নভেম্বরের হিসাবে ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার তালিকায় তার সম্পদের পরিমাণ ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্ব ধনীদের তালিকায় তার অবস্থান ৭৩তম।

তার সম্পদের প্রধান উৎস তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা। এইচসিএল প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিস্তার এবং আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী হওয়ায় তার সম্পদও বেড়েছে। তবে শুধু ব্যবসার সম্প্রসারণ নয়, সময়ের আগেই প্রযুক্তির সম্ভাবনা বুঝতে পারার দক্ষতাও তাকে অন্য উদ্যোক্তাদের থেকে আলাদা করেছে।


সম্পদের বড় অংশ শিক্ষায় ব্যয়

শিব নাদারের পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড। বিশেষ করে শিক্ষা খাতে বিনিয়োগ ও প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে চেয়েছেন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন শিব নাদার ফাউন্ডেশন। এর লক্ষ্য ছিল মানসম্মত শিক্ষার সুযোগ বাড়ানো এবং আর্থসামাজিক বৈষম্য কমিয়ে মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। তার বিশ্বাস, শিক্ষা মানুষের জীবন বদলে দেওয়ার সবচেয়ে কার্যকর হাতিয়ারগুলোর একটি।

এই লক্ষ্য সামনে রেখে ফাউন্ডেশনটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উদ্যোগ গড়ে তুলেছে। ১৯৯৬ সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয় এসএসএন কলেজ অব ইঞ্জিনিয়ারিং। ২০০৯ সালে চালু হয় বিদ্যাজ্ঞান লিডারশিপ একাডেমি। এর উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নেতৃত্ব বিকাশের সুযোগ দেওয়া। ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় শিব নাদার ইউনিভার্সিটি। পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিকাশে ২০১০ সালে প্রতিষ্ঠা করা হয় কিরণ নাদার মিউজিয়াম অব আর্ট।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত শিব নাদার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮৩ কোটি ডলার বিনিয়োগ করেছেন। এর মাধ্যমে প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীর জীবনে সরাসরি প্রভাব পড়েছে। ফাউন্ডেশনটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উদ্যোগে বর্তমানে ২৩ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী এবং ৩ হাজার ৬০০-এর বেশি শিক্ষক ও কর্মী যুক্ত রয়েছেন। সূত্র: ফোর্বস, শিব নাদার ফাউন্ডেশন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা

কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা

বিশ্বের তরুণ বিলিয়নিয়ার কারা

বিশ্বের তরুণ বিলিয়নিয়ার কারা

২০২৬ সালে বিশ্বের শীর্ষ ধনী নারী কারা

২০২৬ সালে বিশ্বের শীর্ষ ধনী নারী কারা

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

আরও পড়ুন

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা

কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে, যা জানা গেল

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে, যা জানা গেল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম