Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক।

Advertisement

দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যে বিরল এক সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। 

আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করবেন তিনি। গত বছর দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর এটিই হতে যাচ্ছে পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদিক মাসুদ মালিক।

এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এবারই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীর অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে উভয় দেশ।

আরও পড়ুন
হঠাৎ ঢাকায় পিটার হাস

গত বছরের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। ওই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

হামলার পর দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয়। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা ব্যবহারের মাধ্যমে সামরিক সংঘাত শুরু হয়। চার দিন ধরে চলা ওই সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে ইসলামাবাদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

পাকিস্তানে সেনা অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ২ সেনার

পাকিস্তানে সেনা অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত, প্রাণ গেল ২ সেনার

যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছর কারাদণ্ড, নেপথ্যে কী?

যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছর কারাদণ্ড, নেপথ্যে কী?

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে মুফতি তাকি উসমানি

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে মুফতি তাকি উসমানি

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত

আরও পড়ুন

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম