Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। ছবি: অ্যাক্সিওস

Advertisement

ইরানের হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা ইসরাইলের জন্য নতুন করে অস্তিত্বের হুমকি তৈরি করছে।

শনিবার (১৪ নভেম্বর) নতুন সরকার গঠন নিয়ে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি জানান, বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে তার বৈঠক হয়েছে। ওই বৈঠক তাকে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও দৃঢ় করেছে।

নেতানিয়াহু বলেন, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানি শাসনব্যবস্থা আবারও তাদের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। তার অভিযোগ, নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করতে দ্বিধা না করা এই শাসনব্যবস্থা ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না।

তিনি আরও বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে এবং দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাতে সক্ষম হলে ইসরাইলের জন্য বিপদ আরও বাড়বে। এ পরিস্থিতিতে ইরানের হুমকি চিরতরে নির্মূল করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের মিত্ররা পার্লামেন্ট নেসেটে ৫৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টি ও তাদের মিত্ররা পেয়েছে ৪৮টি আসন। আরব জোট পেয়েছে ১৯টি আসন।

এই অবস্থায় আইজেনকোট আরব জোটের সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের পথে যেতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি এমন সরকারকে ‘ভঙ্গুর ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন।

শনিবার আরব জোটের সদস্যদের ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলেও আখ্যা দেন তিনি। এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছিলেন তাদের বিরুদ্ধে।

নেতানিয়াহুর মতে, সীমিত সংখ্যাগরিষ্ঠতার সরকার কিংবা আরব জোটের সমর্থনের ওপর নির্ভরশীল সরকার ইরানের হুমকি মোকাবিলায় সক্ষম হবে না। এ জন্য জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন।

তিনি বলেন, এমন সরকার গঠন করা গেলে যথাসময়ে ইরানের হুমকি মোকাবিলা সম্ভব হবে এবং আগামী বহু বছরের জন্য ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

আরও পড়ুন

মুম্বাইয়ে ১১ মাসে ৮ বার বাড়ল সিএনজির দাম

মুম্বাইয়ে ১১ মাসে ৮ বার বাড়ল সিএনজির দাম

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম