Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সংগৃহীত ছবি

Advertisement

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সেখানে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (১৫ নভেম্বর) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আলোচনার জন্য গোফম্যান বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। চলতি সপ্তাহে তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন।

তবে দুই গোয়েন্দাপ্রধানের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে মোসাদপ্রধানের ওয়াশিংটন সফর এবং সিআইএ পরিচালকের সঙ্গে তার বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। 

তবে বৈঠকের আলোচ্যসূচি বা সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। সিবিএসও এমন কিছু জানতে পারেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতি গড়তে যাচ্ছে ইসরাইল

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

আরও পড়ুন

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম