Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘পাকিস্তানের হয়ে কাজ করে’ দুই ভারতীয় তরুণ-তরুণী গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

‘পাকিস্তানের হয়ে কাজ করে’ দুই ভারতীয় তরুণ-তরুণী গ্রেফতার

মহকদীপ কৌর ও দেবেন্দ্র সিং

Advertisement

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ২১ বছর বয়সি মহকদীপ কৌর এবং ২২ বছর বয়সি দেবেন্দ্র সিং।

পুলিশের দাবি, পুরো ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। গ্রেফতার ওই নারী প্রতিবেশী দেশ পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন।

ওই দুই ব্যক্তির একজন ‘চাচা’ এবং অন্যজন ‘শাহ’ নামে পরিচিত। তারা ওই নারীর সঙ্গে প্রেমময় কথাবার্তা বলে এবং অর্থের প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলেন। পুলিশের মতে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ক্ষেত্রে সম্প্রতি এই কৌশলটি বেশ নিয়মিত হয়ে উঠেছে।

পুলিশ আরও জানায়, এর আগেও গঙ্গানগরের বাসিন্দা ববিতা নামের এক নারীকে একই কৌশলে ফাঁদে ফেলেছিল আইএসআই।

মহকদীপ তার স্বামীর থেকে আলাদা থাকতেন। তার স্বামী বর্তমানে মাদক পাচারের মামলায় কারাগারে আছেন। পুলিশের ভাষ্যমতে, আইএসআইয়ের পরিচালকরা মূলত অসহায় ও একা বসবাসকারী নারীদের নিশানা করেন। প্রেমের অভিনয় ও অর্থের লোভ দেখিয়ে তাদের দিয়ে নাশকতামূলক কাজ করানো হয়। তদন্তে বেরিয়ে এসেছে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই নারীকে অর্থ দেওয়া হয়েছিল।

এদিকে ওই নারীর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি গুলি এবং নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সন্দেহভাজন ওই তিন ব্যক্তি মূল অভিযুক্তদের থাকার ব্যবস্থা, মোটরসাইকেল সরবরাহ এবং ঘটনাস্থলে যাতায়াতে সহায়তা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত ৩ নভেম্বর রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে একটি রেললাইনে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়, লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে প্রায় আড়াই ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়।

উল্লেখ্য, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে অনুপগড়-সুরতগড়গামী একটি যাত্রীবাহী ট্রেন ওই একই লাইন দিয়ে পার হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

নির্জন জঙ্গলে মাটি খুঁড়ে মিলল ৫ কেজি স্বর্ণ, নারী ইনফ্লুয়েন্সার গ্রেফতার

নির্জন জঙ্গলে মাটি খুঁড়ে মিলল ৫ কেজি স্বর্ণ, নারী ইনফ্লুয়েন্সার গ্রেফতার

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা

কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা

আরও পড়ুন

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

শিক্ষার্থীদের আন্দোলনে বিরক্ত ফরাসি শিক্ষকরা, চান ক্লাসে ফিরতে

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

‘পাকিস্তানের হয়ে কাজ করে’ দুই ভারতীয় তরুণ-তরুণী গ্রেফতার

‘পাকিস্তানের হয়ে কাজ করে’ দুই ভারতীয় তরুণ-তরুণী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম