Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-জাজিরার বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা থমকে যাওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। সোমবার (১৬ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক শক্তিচালিত বিশাল রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে বর্তমানে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে।

চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে একটি সমঝোতা হলেও জুলাইয়ের শুরুতেই তা ভেঙে যায়। এরপর থেকে বড় ধরনের সংঘাত এড়াতে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম এবং যুদ্ধ প্রায় শেষ। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সেনারা যেকোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত বলেও তিনি সতর্ক করেছিলেন।

পাঁচ হাজারের বেশি সেনা এবং ৬০টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ রণতরীটি রোববার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে পৌঁছায়। সেখানে আগে থেকেই ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ ও ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’ নামে দুটি রণতরী রয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার মেরিন সেনা ও ১২০টিরও বেশি যুদ্ধবিমান ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

মার্কিন রণতরীর এই আগমনের পর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে—ইরান সেই অপেক্ষায় বসে থাকবে না। কূটনীতির আড়ালে ওয়াশিংটন মূলত নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, অবরোধ দিয়ে ইরানকে দমানো যাবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও তিনি জানান।

এদিকে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, অর্থনৈতিক চাপে ইরান এমনিতেই কোণঠাসা, তাই নতুন করে যুদ্ধের প্রয়োজন নেই। ট্রাম্প নিজেও যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ বজায় রেখেছেন এবং ইরানের বিপুল অর্থ আটকে রেখেছেন।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন ঝুলন্ত অবস্থা তেহরান মেনে নেবে না। কাতারের মাধ্যমে দেওয়া সাতটি শর্তে ইরান নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির দাবি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অনমনীয় অবস্থান ও পাল্টাপাল্টি হুমকির কারণে কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হয়ে মধ্যপ্রাচ্য আবারও বড় যুদ্ধের ঝুঁকিতে পড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হামাদান প্রদেশে ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্তি চীনের?

আল-জাজিরার বিশ্লেষণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তিতে কেন আপত্তি চীনের?

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

গলফের নেশায় মত্ত ট্রাম্প, মাশুল গুনছেন মার্কিন করদাতারা

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

বাহরাইনে ইরানের হামলা, পিছু হটল সৌদি সামরিক জোট

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক

যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম