Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

আহমেদ তিবি। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন প্রবীণ আরব রাজনীতিবিদ ও চিকিৎসক আহমেদ তিবি। ফিলিস্তিনি নাগরিকদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে লড়াই করে আসা এই নেতার বিজয়কে দেশটির উগ্র ডানপন্থি দলগুলোর বিরুদ্ধে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আরব মুভমেন্ট ফর রিনিউয়াল (তা’আল) পার্টির প্রধান এবং জয়েন্ট লিস্ট জোটের চেয়ারম্যান আহমেদ তিবি সোমবার (১৬ নভেম্বর) এই দায়িত্ব পান। নির্বাচনের পর আল জাজিরাকে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির তাকে আটকাতে অনেক চেষ্টা ও উসকানি দিয়েছিলেন। কিন্তু জয়েন্ট লিস্টের ১১টি আসনের ন্যায্য অধিকার হিসেবে তিনি এই পদ অর্জন করেছেন।

১৯৫৮ সালে জন্ম নেওয়া আহমেদ তিবি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নেন। তবে চিকিৎসকের পেশা ছেড়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৮৪ সালে ইসরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি তিউনিসিয়ায় গিয়ে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে দেখা করেন। পরে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেন।

১৯৯৬ সালে নিজ দল তা’আল প্রতিষ্ঠা করার পর ১৯৯৯ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিবি। নিজেকে ইসরাইলি নাগরিকত্বধারী একজন ‘আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দেওয়া তিবি সবসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং শরণার্থীদের ফিরে যাওয়ার অধিকারের পক্ষে কথা বলেন। ইসরাইলকে ‘ইহুদি রাষ্ট্র’ বলার বিরোধিতা করে তিনি একে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলে অভিহিত করেন।

স্পষ্টভাষী ও প্রতিবাদী ভূমিকার কারণে তিবি বহুবার ইসরাইলি সরকার ও উগ্রপন্থীদের হামলার শিকার হয়েছেন। ২০০০ সালে আল-আকসা মসজিদে তৎকালীন নেতা এরিয়েল শ্যারনের অভিযানের প্রতিবাদ করতে গিয়ে তার ডান হাত ভেঙে গিয়েছিল। এমনকি ২০০২ সালে জেনিন শরণার্থী শিবিরে সেনাদের মুখোমুখি হওয়ায় তার সংসদীয় দায়মুক্তিও কেড়ে নেওয়া হয়। এছাড়া ২০১৬ সালে জেরুজালেমে আজানের মাইক নিষিদ্ধ করার বিলের প্রতিবাদে তিনি সরাসরি পার্লামেন্টের ভেতরেই আজান দিয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’, ফের যুদ্ধের শঙ্কা?

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার কে এই আরব নেতা আহমেদ তিবি

যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক

যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম