যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন চলছে নেতানিয়াহুর। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিনের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুট করে ঘোষণা দিয়ে বসলেন, ‘আমেরিকা আর ইসরাইলকে সহায়তা করবে না।’ এর দুদিন পর তিনি লাইভ শোতে বললেন, ‘ইরান যুদ্ধে যত খরচ হয়েছে তার পুরোটা দিতে হবে ইসরাইলকে।’ তাতেই কিছুটা হতচকিয়ে উঠল বিশ্ব।
এই
দুই বক্তব্যের দৈর্ঘ্য-প্রস্ত হিসেব কষে একটা ফল দাঁড় করিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
যার আড়েবেড়ে সবটাই ইসরাইলের জন্য দুঃসংবাদ। ট্রাম্পের ওই দুই বক্তব্য তো বটে, সম্প্রতি
কয়েকটি ঘটনাও প্রমাণ করছে—‘ভালো নেই ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধুর সম্পর্ক’। ফাঁটল ধরেছে।
বড় ফাটল।
আর এই ফাটলের জন্য সরাসরি দায়ী করা হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। দখলদার দেশটির ভাবি প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট ও তার দল নেতানিয়াহুকে সরানোর সব রকম পথ পরিষ্কার করে রাখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ইসরাইলের বিদায়ী সরকারের কাছে গোয়েন্দা তথ্য চেয়েছে গাদি। একই সঙ্গে অন্তবর্তী এই সময়ে যেন বাড়াবাড়ি না করেন, সে বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন।
ইসরাইলের
নির্বাচনে নেতানিয়াহুর ভরাডুবির পর তাকে সরাসরি আক্রমণ করা হচ্ছে। দেশটির বিরোধীদের
মতে, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে দায়ী নেতানিয়াহু সরকারের
কট্টরপন্থা। এখানে একটা নাম ইনিয়ে-বিনিয়ে আসছে সামনে—ইরান।
ইসরাইলকে
বছরে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম
মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ অনুযায়ী, ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে দীর্ঘদিন
ধরে সোচ্চার ব্যক্তিরাও ট্রাম্পের ঘোষণায় খুব একটা আশ্বস্ত হননি। তাদের ধারণা, রিপাবলিকানদের
নির্বাচনি ক্ষতি ঠেকাতেই এমন বক্তব্য দিয়েছেন তিনি।
মধ্যবর্তী
নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর বিষয়টি আরও আলোচনায় আসে। কংগ্রেসের উভয় কক্ষের
নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধের প্রভাবের কথাও স্বীকার
করেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুদ্ধের কারণেই তাদের পরাজয় হয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক পুনর্বিবেচনারও আহ্বান জানান।
ইসরাইলকে
অতিরিক্ত সমর্থন দেওয়ার বিষয়ে মার্কিন জনমতেও পরিবর্তন দেখা যাচ্ছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের
জরিপ অনুযায়ী, বর্তমানে ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের
চেয়ে বেশি সমর্থন দিচ্ছে। ২০১৭ সালে এ হার ছিল ১৬ শতাংশ।
তবে
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণায় ইসরাইলের জন্য মার্কিন সামরিক অর্থায়ন পুরোপুরি
বন্ধ হওয়ার সম্ভাবনা কম। প্রচলিত সহায়তার বাইরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক গবেষণা
ও প্রযুক্তি সহযোগিতার মতো বিভিন্ন খাত দিয়ে অর্থায়ন অব্যাহত রাখা সম্ভব।
১৯৪৮ সাল থেকে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০০ বিলিয়ন ডলারের বেশি সহায়তা পেয়েছে। ২০২৪ সালে বাইডেন প্রশাসনও দেশটির জন্য অতিরিক্ত ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছিল।

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ইসরাইলকে সহায়তার কিছু উদ্যোগে বাধা তৈরি করতে পারে। তবে দলটির অনেক নেতা এখনো ইসরাইলের সমর্থক। ফলে ট্রাম্পের ঘোষণায় রাজনৈতিক বার্তা থাকলেও বাস্তবে ওয়াশিংটন-তেল আবিব সামরিক সম্পর্ক কতটা বদলাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণার অর্থ এই নয় যে ইসরাইলের জন্য মার্কিন সামরিক অর্থায়ন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বরং সহায়তার ধরন ও খাত পরিবর্তনের মাধ্যমে আগের মতোই অর্থায়ন অব্যাহত রাখার সুযোগ রয়েছে। ১৯৪৮ সাল থেকে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক সহায়তা পাওয়া দেশ।
কাউন্সিল
অন ফরেন রিলেশনসের হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতি সমন্বয় করে এ পর্যন্ত ইসরাইলকে দেওয়া
মার্কিন সহায়তার পরিমাণ ৩০০ বিলিয়ন ডলারের বেশি।
তবে
এই অর্থের হিসাবেই ইসরাইলের জন্য ওয়াশিংটনের সব সামরিক ব্যয় অন্তর্ভুক্ত নয়। নিয়মিত
বার্ষিক সামরিক সহায়তার বাইরেও বিভিন্ন সময়ে অতিরিক্ত অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রচলিত
বৈদেশিক সহায়তার খাত থেকে অর্থ দেওয়া বন্ধ হলেও সামরিক সহযোগিতার অন্য খাত দিয়ে ইসরাইলকে
অর্থায়ন অব্যাহত রাখার সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণায় রাজনৈতিকভাবে
বিতর্কিত ‘সহায়তা’র পরিচিতি সরিয়ে সামরিক সম্পর্ক বজায় রাখার কৌশল থাকতে পারে।
কংগ্রেসের
উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ায় ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার কিছু উদ্যোগ
বাধার মুখে পড়তে পারে। তবে ডেমোক্র্যাটদের অনেক নেতাই এখনো ইসরাইলের সমর্থক। পাশাপাশি
ইসরাইলপন্থি প্রভাবশালী লবিং সংগঠন এআইপ্যাক (এআইপ্যাক) কংগ্রেসের নির্বাচনে নিজেদের
প্রভাব ধরে রাখতে বিপুল অর্থ ব্যয় অব্যাহত রাখতে পারে।
ইসরাইলপন্থি
লবির সঙ্গে ঘনিষ্ঠতা কিছু প্রার্থীর জন্য রাজনৈতিক দায় হয়ে উঠলেও সংগঠনটি নিজেদের প্রভাব
ধরে রাখতে বিকল্প কৌশল ও রাজনৈতিক জোট খুঁজবে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যবর্তী
নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করলেও তাৎক্ষণিক
ও স্থায়ী পরিবর্তনের নিশ্চয়তা দিচ্ছে না। দেশটির রাজনীতিতে এখন একদিকে প্রগতিশীল ডেমোক্র্যাটদের
সঙ্গে দলীয় নেতৃত্বের বিরোধ, অন্যদিকে ট্রাম্পপন্থি ও হতাশ রিপাবলিকানদের দ্বন্দ্ব
বাড়ছে।
সব মিলিয়ে ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা যতটা বড় রাজনৈতিক বার্তা, বাস্তবে সামরিক অর্থায়নের কাঠামো পরিবর্তনের মাধ্যমে সেই সম্পর্ক কতটা অটুট থাকে, সেটিই এখন দেখার বিষয়।


