Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

ইস্ফাহানে থাকা ইরানের পরমাণু স্থাপনা। সংগৃহীত ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ কথা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গরিবাবাদি বলেন, ‘ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা এসব স্থাপনায় আইএইএর প্রবেশের অনুমতি দেব না।’

আইএইএ গত সপ্তাহে ইরানকে পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছিল। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

আইএইএর পরিদর্শকেরা গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ হামলায় ক্ষতিগ্রস্ত অন্য স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাননি।

গরিবাবাদি দাবি করেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের পেছনে সম্ভবত মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্য রয়েছে।

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ থাকায় দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও জটিল হয়ে উঠতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

লেবাননের শীর্ষ নেতাদের সঙ্গে এরদোগানের ছেলের বৈঠক, নেপথ্যে কী?

লেবাননের শীর্ষ নেতাদের সঙ্গে এরদোগানের ছেলের বৈঠক, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম