Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

মধ্যপ্রাচ্যে ঠিক কোথায় রণতরিগুলো রাখা হয়েছে, তা জানা যায়নি। সংগৃহীত ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে এখন একসঙ্গে অবস্থান করছে দেশটির তিনটি বিমানবাহী রণতরি। নতুন করে সেখানে পৌঁছেছে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে। এর আগে থেকেই অঞ্চলটিতে মোতায়েন ছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। 

ফলে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে। তবে এই তিন রণতরির একসঙ্গে অবস্থান স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র ঠিক কি কারণে তিন রণতরি ওখানে রাখছে, তাও নিশ্চিত নয়। 

সিবিএস নিউজ বলছে, নিয়মিত দায়িত্ব পরিবর্তন ও মোতায়েনের অংশ হিসেবে বিভিন্ন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ অঞ্চলটিতে আসা-যাওয়া করছে। সে কারণে তিনটি রণতরির একসঙ্গে উপস্থিতি সাময়িক হতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই তিন রণতরির উপস্থিতি এমন এক সময়ে দেখা গেল, যখন অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।

এর আগে সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ওই দাবি নাকচ করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আঞ্চলিক সামরিক অবস্থান পরিবর্তনের বিষয়ে এসব খবর ‘নিছক জল্পনা’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর

বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

আইজেনকোটকে নতুন প্রস্তাব দিলেন নেতানিয়াহু

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

আরও পড়ুন

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম