Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

আইজেনকোটকে কথা দিয়েছেন বেনেট। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলে নতুন সরকার গঠনের জোট আলোচনা এগিয়ে নিতে গাদি আইজেনকোটকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো মন্তব্য প্রকাশ্যে করবেন না বলে আইজেনকোটকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দখলদার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদন অনুযায়ী, জোট গঠনের আলোচনায় আইজেনকোটকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে নিজের অবস্থান ও শর্তগুলো প্রকাশ্যে তুলে ধরবেন না বেনেট। বিশেষ করে ভবিষ্যৎ সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে তার যেসব ‘রেড লাইন’ বা কঠোর শর্ত রয়েছে, সেগুলো নিয়ে আপাতত প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না তিনি।

এর ফলে আইজেনকোট আরব দলগুলো এবং অতি-রক্ষণশীল ইহুদি গোষ্ঠী হারেদি দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

এদিকে নিজের দলের আইনপ্রণেতাদেরও আশ্বস্ত করেছেন বেনেট। তিনি জানিয়েছেন, জোট গঠন নিয়ে কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর আগে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। তাদের মতামত না নিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না।

বেনেটের এই অবস্থানকে জোট গঠনের আলোচনায় আইজেনকোটকে বাড়তি সুযোগ করে দেওয়ার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করার ক্ষেত্রে আইজেনকোটের ওপর প্রকাশ্য চাপ কিছুটা কমবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকোট

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকোট

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন

আরও পড়ুন

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম