Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো। ছবি: সংগৃহীত

Advertisement

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। ‘বস অব বসেস’ বা সর্দারদের সর্দার নামে পরিচিত এই মাদক সম্রাটের বয়স হয়েছিল ৮০ বছর। রোববার (১৫ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মেক্সিকোর কর্তৃপক্ষ।

গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ছিলেন ফেলিক্স গায়ার্দো। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মেক্সিকোর আধুনিক মাদক পাচার সাম্রাজ্য গড়ে তোলার অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। তার সংগঠন কলম্বিয়ার কোকেন পাচারকারীদের সঙ্গে শক্তিশালী যোগাযোগ তৈরি করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বড় বড় রুট গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে তাকে গুয়াদালাহারা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জালিসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়।

মেক্সিকোর মাদক জগতের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ফেলিক্স গায়ার্দো। ‘জেফে দে জেফেস’ অর্থাৎ ‘বস অব বসেস’ এবং ‘এল পাদ্রিনো’ অর্থাৎ ‘দ্য গডফাদার’ নামেও পরিচিত ছিলেন তিনি।


গুয়াদালাহারা কার্টেলের মাধ্যমে মেক্সিকোর মাদক ব্যবসায় একচ্ছত্র প্রভাব বিস্তার করেন তিনি। তার সংগঠন কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে আন্তর্জাতিক মাদক বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের রুট প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মৃত্যুর সময় ফেলিক্স গায়ার্দো মোট ৭৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। দুটি পৃথক মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছিল।

মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত অপরাধে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনা এবং মেক্সিকোর পাইলট আলফ্রেডো জাভালা আভেলারকে অপহরণ ও হত্যার ঘটনায় আরও ৩৭ বছরের সাজা হয় তার।

১৯৮৯ সালের এপ্রিল থেকে কারাবন্দি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তার আইনজীবীরা তাকে কারাগার থেকে গৃহবন্দি রাখার অনুমতি পেতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

তাদের যুক্তি ছিল, বয়সের ভার এবং ক্রমাগত শারীরিক অবনতির কারণে কারাগারে থাকা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও চলাফেরার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে মেক্সিকোর একজন ফেডারেল বিচারক ফেলিক্স গায়ার্দোকে গৃহবন্দি রাখার আবেদন মঞ্জুর করেন। কিন্তু দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ওই আদেশের বিরুদ্ধে আপত্তি জানায়।


এর ফলে শেষ পর্যন্ত কারাগার থেকে গৃহবন্দি হওয়ার সুযোগ আর পাননি তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারেই বন্দি থাকতে হয়েছে মেক্সিকোর এই কুখ্যাত মাদকসম্রাটকে।

একসময় মেক্সিকোর মাদক সাম্রাজ্যের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন ফেলিক্স গায়ার্দো। আন্তর্জাতিক মাদক পাচারের নেটওয়ার্ক গড়ে তোলায় তার ভূমিকা তাকে অপরাধজগতের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিল। কিন্তু জীবনের শেষ অধ্যায় কেটেছে কারাগারের চার দেয়ালের ভেতরেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?

বাহামাসে দুই মার্কিন পর্যটকের মৃত্যু, নেপথ্যে কী?

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধ, এক ঘুসিতেই প্রাণ গেল চা দোকানির

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধ, এক ঘুসিতেই প্রাণ গেল চা দোকানির

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১২৫৫

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১২৫৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

আরও পড়ুন

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

সাবেক প্রধানমন্ত্রীর থেকে বড় প্রতিশ্রুতি পেলেন আইজেনকোট

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা মোসাদের, নেপথ্যে যে রহস্য

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম