পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্ব ও দক্ষিণে অবস্থিত দুটি এলাকায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। এলাকাগুলো হলো নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক এবং দক্ষিণে অবস্থিত বেইতা।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বেইত ফুরিক শহরে ঢুকে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় একটি দোকানের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। অভিযানের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, বেইতা শহরে অভিযান চালানোর সময় বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করে ইসরাইলি সেনারা। এ সময় তারা একাধিকবার তাজা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
দুটি এলাকায় ইসরাইলি বাহিনীর এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে অভিযানে হতাহতের সংখ্যা কিংবা আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

-6afaa2584b4c6.jpg)