Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ,  নিহত ১০

প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে সোনার খনি বন্ধের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ বিদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২ নভেম্বর সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে সোনার খনির কার্যক্রম নিষিদ্ধ করে গিনির কর্তৃপক্ষ। পরিবেশের ক্ষতি, কৃষিজমি, নদী ও উদ্ভিদ দূষণের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, ক্ষুদ্র খনিশ্রমিকেরা নিয়মকানুন না মানায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নের অগ্রগতি যাচাই করতে বুধবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।


মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

এদিকে খনির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর গিনি থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে গেছেন। গত সপ্তাহে মালির পক্ষ থেকে জানানো হয়, গিনি ছাড়তে বাধ্য হয়ে প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোতে পৌঁছেছেন। এ ছাড়া সীমান্তবর্তী কুরেমালে শহরে আশ্রয় নিয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ।


শুক্রবার (১৩ নভেম্বর) বুরকিনা ফাসো জানিয়েছে, খনি বন্ধের সিদ্ধান্তের কারণে গিনি ছাড়তে বাধ্য হওয়া দেশটির ৪৫ হাজার ৪০৬ নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ক্ষুদ্র পরিসরে খনিশ্রম একটি পরিচিত পেশা। ধাতুর চাহিদা বৃদ্ধি এবং দাম বেড়ে যাওয়ায় এ ধরনের খনির কার্যক্রমও বাড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির কার্যালয় ভাঙচুর

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার

আরও পড়ুন

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ,  নিহত ১০

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম