Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

ছবি: সংগৃহীত

Advertisement

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) দেশটির রাজধানী কায়রোর কাছে গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে একটি ট্রেনের পেছনে অপর একটি ট্রেন ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিতে ঘটনাস্থলে কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ভারী ক্রেন মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণে ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো রেলব্যবস্থার একটি মিশরের। দেশটিতে এর আগেও বেশ কয়েকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

২০১৯ সালে কায়রোর প্রধান রামসেস রেলস্টেশনে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে আগুন ধরে ২৫ জন নিহত হন। এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

আরও পড়ুন

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

রসস্ট্যাটের নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন উদ্যোগ, কতটা সফল হবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম