Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দেশটির মালাতিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর সামা টিভির 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘হেলিকপ্টারে থাকা আমাদের চার বীর সহযোদ্ধা শহীদ হয়েছেন।’ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানায় মন্ত্রণালয়।


এ ঘটনায় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

সৌদিতে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে যা জানা গেল

সৌদিতে মিসরের সেনা মোতায়েনের বিষয়ে যা জানা গেল

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

রসস্ট্যাটের নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

আরও পড়ুন

বড় পতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

বড় পতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

বৈশ্বিক উষ্ণায়নের মাঝেও কেন কিছু অঞ্চলে কমছে তাপমাত্রা?

বৈশ্বিক উষ্ণায়নের মাঝেও কেন কিছু অঞ্চলে কমছে তাপমাত্রা?

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম