Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে গেছে। ফাইল ছবি

Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

প্রাথমিকভাবে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়।

পরে রোববার সেনেগালের সংবাদ সংস্থা এপিএস জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপও (এডিএইচএ) এ তথ্য নিশ্চিত করে।


রোববার রাতের দিকে জরুরি সেবা বিভাগ জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জন হয়েছে। উদ্ধার হওয়া জীবিত ব্যক্তির সংখ্যা একজনই। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে উদ্ধার অভিযানের অগ্রগতির সঙ্গে হতাহতের হিসাব পরিবর্তিত হচ্ছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডাকার ও দেশটির উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের এলাকায় লুমপুল বালিয়াড়ির কাছে শনিবার নৌকাটি ডুবে যায়। তবে সেনেগালের অভিবাসীবিষয়ক প্রধান সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার।


নৌকাটিতে কোন কোন দেশের নাগরিক ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার যাদের লাশ  উদ্ধার করা হয়েছে, তারা সবাই সেনেগালের নাগরিক বলে জানিয়েছেন দিয়ুফ।

এদিকে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাষ্ট্রের সব কর্তৃপক্ষ ও সম্পদ নিয়োজিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

নেতানিয়াহু আর আইজেনকটের মধ্যে পার্থক্য কী, জানালেন ট্রাম্প

নেতানিয়াহু আর আইজেনকটের মধ্যে পার্থক্য কী, জানালেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম