Logo
Logo
×

Advertisement

বিনোদন

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

সদ্যপ্রয়াত মার্কিন অভিনেত্রী কিমারি জনসন

Advertisement

‘বেভারলি হিলস, ৯০২১০’ এবং ‘ডিউড, হোয়্যার ইজ মাই কার?’ খ্যাত জনপ্রিয় মার্কিন মডেল ও অভিনেত্রী কিমারি জনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগ্নি রনডা স্কট।

বক্তব্যে রনডা স্কট বলেন, ‘তিনি এতটাই উজ্জ্বল ও প্রাণবন্ত এক মানুষ ছিলেন যে, যারা তার সংস্পর্শে আসতেন, তারা কেবল ইতিবাচক অনুভূতিই পেতেন। আমরা তাকে ভীষণভাবে মিস করব এবং সারাজীবন তার স্মৃতিকে সম্মান জানিয়ে যাব।’ 

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ নভেম্বর) কিমারি জনসনকে লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে হৃদযন্ত্র বা রক্তনালীর গুরুতর জটিলতায় (হার্ট অ্যানিউরিজম কন্ডিশন) আক্রান্ত বলে জানান। তবে তার মৃত্যুর সঠিক ও চূড়ান্ত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 

শোবিজ অঙ্গনে কিমারি জনসন ছিলেন বেশ পরিচিত মুখ। ১৯৯৮ সালে জনপ্রিয় কিশোর ড্রামা ‘বেভারলি হিলস, ৯০২১০’-এর একটি পর্বে ‘জুডি’ চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এরপর ২০০০ সালে অ্যাশটন কুচার ও শন উইলিয়াম স্কট অভিনীত জনপ্রিয় কমেডি সিনেমা ‘ডিউড, হোয়্যার ইজ মাই কার?’-এও তাকে দেখা গেছে। 

তাছাড়া ‘ভি.আই.পি’ এবং ‘ওয়ান্ডা অ্যাট লার্জ’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজেও তিনি অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি সফলভাবে মডেলিং ও প্রযোজনা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ‘স্কিনগ্লো বাই কিমারি’ (SkinGlow by Kimmarie) নামে নিজস্ব একটি স্কিনকেয়ার ব্র্যান্ডও চালু করেছিলেন তিনি। গত আগস্ট মাসে ফ্যাশন ম্যাগাজিন ‘গ্রাজিয়া স্লোভেনিয়া’-র ডিজিটাল সংস্করণের প্রচ্ছদেও স্থান পেয়েছিলেন এই তারকা। 

সর্বশেষ গত এপ্রিলে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল'’-এর লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে তাকে দেখা গিয়েছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

অসুস্থতার সঙ্গে লড়াই করেই মঞ্চে গাইছেন সেলিন ডিওন

অসুস্থতার সঙ্গে লড়াই করেই মঞ্চে গাইছেন সেলিন ডিওন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

‘দ্য ব্যাটম্যান পার্ট টু’তে চরিত্র নিয়ে দুশ্চিন্তায় স্কারলেট জোহানসন

‘দ্য ব্যাটম্যান পার্ট টু’তে চরিত্র নিয়ে দুশ্চিন্তায় স্কারলেট জোহানসন

আরও পড়ুন

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

সন্তানরা বলিউডে আসুক চান না করণ জোহর

সন্তানরা বলিউডে আসুক চান না করণ জোহর

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিষেকের সঙ্গে রোমান্টিক মুডে ঐশ্বরিয়া, ছবি ভাইরাল

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিষেকের সঙ্গে রোমান্টিক মুডে ঐশ্বরিয়া, ছবি ভাইরাল

প্রকাশ পেল ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ, বিলম্বের কারণ জানালেন সালমান

প্রকাশ পেল ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ, বিলম্বের কারণ জানালেন সালমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম