Logo
Logo
×

Advertisement

আফ্রিকা

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৩৯

Advertisement

Icon

আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ এএম

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৩৯

ছবি: সংগৃহীত

Advertisement

আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নৌকাটিতে ৩০৫ জন যাত্রী ছিলেন।

রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাতে অথবা ৯ অক্টোবরের প্রথম দিকে জিবুতির ওবক বন্দরের উত্তরে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে। বেঁচে ফিরেছেন ৮২ জন।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতি কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে। জীবিতদের চিকিৎসা ও জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে প্রতিবছর বহু অভিবাসী ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে কাজ ও উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেয়। এ পথে নৌকাডুবি, মানব পাচার ও আটকের ঝুঁকি রয়েছে। 

আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ অভিবাসন পথে ৯০০ জনের বেশি মানুষ মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

তের ঘণ্টা পর মিলল কাপড়ে মোড়ানো হালিমার দেহ

তের ঘণ্টা পর মিলল কাপড়ে মোড়ানো হালিমার দেহ

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

আরও পড়ুন

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৩৯

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৩৯

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

অ্যাসাইলাম ইস্যুতে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ২৪ গাড়িতে আগুন

অ্যাসাইলাম ইস্যুতে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ২৪ গাড়িতে আগুন

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ১৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম