Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

ছবি: সংগৃহীত

Advertisement

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া ২১ জন আহত হয়েছেন। সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২০টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর পাশে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী লরিটিতে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

মিশরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে আগুন লাগার খবর পেয়ে গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তারা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং আশপাশের অন্যান্য যানবাহনে তা ছড়িয়ে পড়া ঠেকান।

দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন। উদ্ধার ও আহতদের হাসপাতালে নেওয়ার কাজে কয়েক ডজন অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানজট কমাতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত সড়ক বন্ধ করে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে জরুরি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় কায়রোর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলে সম্মত মিশর ও ইরাক

পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলে সম্মত মিশর ও ইরাক

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন জাহাজে আগুন

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

আরও পড়ুন

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম