ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার খবরে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশেরও বেশি কমে গেছে। এটি এক বছরের বেশি সময়ের মধ্যে স্বর্ণের সবচেয়ে কম দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে—এমন দুশ্চিন্তাই স্বর্ণের দামে বড় ধাক্কা দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৫ ডলার ৮৯ সেন্টে, যা ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামল।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি আরও বেড়েছে। বিশেষজ্ঞ ডেভিড মেগার জানান, মূল্যস্ফীতির চাপ এখনো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি থাকায় সামনে সুদের হার বাড়ার আশঙ্কা রয়েছে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দাম কমে, কারণ সোনা রাখলে সুদ পাওয়া যায় না; মানুষ তখন সুদ দেয় এমন খাতে টাকা রাখতে চায়। বাজারে ধারণা, ডিসেম্বরেই আবার সুদের হার বাড়তে পারে। এ বছর রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দাম এখন প্রায় ৩৭ শতাংশ কমে গেছে।
এদিকে চীনসহ বড় বাণিজ্যিক দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব ও শেয়ারবাজারে পতনের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বড় পরিমাণে কমেছে।
সূত্র: রয়টার্স

-6b072166af3de.jpg)