Logo
Logo
×

Advertisement

ভারত

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

বাণিজ্য চুক্তি না হলে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা, বাজারে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বাধা এবং শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব কারণে দেশটির কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জানিয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দেশটির পণ্যের ওপর শুল্কের হার ১৭ শতাংশে নেমে আসবে।

গত মার্চে ১৬টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে ইউএসটিআর ৩০১ ধারায় তদন্ত শুরু করে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে।


তদন্তের আওতায় থাকা অন্য অর্থনীতিগুলোর পণ্যে ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে যেসব বাণিজ্য অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের হার কম হবে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে প্রচলিত আমদানি শুল্কসহ ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভিয়েতনামের পণ্যে শুল্কের হার হবে ২০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্প কৌশল গ্রহণ করেছে, যেখানে উৎপাদন, মজুরি ও শ্রমিকদের অধিকার দমন, আর্থিক ও অন্যান্য সহায়তা, বাজারবহির্ভূত অর্থনীতির উপকরণ এবং বাজার বিকৃত করে এমন অন্যান্য চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব চর্চা তাদের অনুকূলে বাণিজ্য ভারসাম্য তৈরি করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল করছে।’ সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

ইসরাইলের সহায়তায় নিজ নাগরিকদের বিরুদ্ধে ভারতের গুপ্তচরবৃত্তি

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়েছে ভারত

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

পাইলটের লাইসেন্স ছাড়াই ওড়ানো যাবে উড়োজাহাজ!

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

আরও পড়ুন

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

রণধীর জয়সওয়াল এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

সীমান্তে কমছে বাণিজ্য-যাত্রী, শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা কেন্দ্র

সীমান্তে কমছে বাণিজ্য-যাত্রী, শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা কেন্দ্র

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম