Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?

স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ থেকে অনেকেই চীনে যান। কেউ যান ব্যবসায়িক কাজে, কেউবা যান ঘুরতে। অনেকে আবার ফেরার পথে স্বর্ণ আনতে পছন্দ করেন। তাই বাংলাদেশ ও চীনের বাজারে স্বর্ণের দামের পার্থক্য কেমন, তা নিয়ে অনেকের আগ্রহ আছে। দুই দেশের বাজারে স্বর্ণের দাম তুলনা করলে দেখা যায়, চীনে স্বর্ণের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম।

বুধবার (২৫ নভেম্বর) চীন ও বাংলাদেশের বাজারের দাম হিসাব করে ক্যারেটভেদে স্বর্ণের দামের পার্থক্য তুলে ধরা হলো। 

বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চীনের তুলনায় ৪৫ হাজার টাকার বেশি, ২১ ক্যারেটে ৪৩ হাজার টাকার বেশি এবং ১৮ ক্যারেটে ৩৭ হাজার টাকাও বেশি।

এখানে বাংলাদেশে স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ দেখানো হয়েছে। চীনের স্বর্ণালংকারের দামে ভ্যাট যোগ করলে দাম কিছুটা কমবেশি হতে পারে। এ ছাড়া ডলারের দাম কমবেশির কারণে দুই দেশের স্বর্ণের দাম কমবেশি হতে পারে।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

আরও পড়ুন
স্বর্ণের দামে বড় পতন

অন্যদিকে বুধবার (২৫ নভেম্বর) চীনের বাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৭৫৩ দশমিক ২৮ ইউয়ান। ২২ ক্যারেটের দাম ৬৯০ ইউয়ান, ২১ ক্যারেটের দাম ৬৫৯ দশমিক ১২ ইউয়ান এবং ১৮ ক্যারেটের দাম ৫৬৬ দশমিক ৩৪ ইউয়ান।

২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ৭৫৩ দশমিক ২৮ ইউয়ান হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম প্রায় ৮ হাজার ৭৮৬ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৫ হাজার ৩৫৩ টাকা।

২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ৬৯০ ইউয়ান হলে, এক ভরি স্বর্ণের দাম প্রায় ৮ হাজার ৪৮ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫১ হাজার ৪৬৩ টাকা।

২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ৬৫৯ দশমিক ১২ ইউয়ান হলে, এক ভরি স্বর্ণের দাম প্রায় ৭ হাজার ৬৮৮ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৪ হাজার ৬৮৮ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ৫৬৬ দশমিক ৩৪ ইউয়ান, এক ভরি স্বর্ণের দাম প্রায় ৬ হাজার ৬০৬ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২৪ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

ডিজিটাল স্বর্ণ লেনদেনের যুগে প্রবেশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

ডিজিটাল স্বর্ণ লেনদেনের যুগে প্রবেশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছেই, বিনিয়োগকারীরা দিশেহারা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছেই, বিনিয়োগকারীরা দিশেহারা

শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আমিরাত, বাংলাদেশ কোথায়?

শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আমিরাত, বাংলাদেশ কোথায়?

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

রণধীর জয়সওয়াল এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে  শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আরও পড়ুন

চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?

চীন ও বাংলাদেশে স্বর্ণের দামের পার্থক্য কত?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম