Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ডিজিটাল স্বর্ণ লেনদেনের যুগে প্রবেশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

ডিজিটাল স্বর্ণ লেনদেনের যুগে প্রবেশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

র্থিক ও মুদ্রানীতি সংক্রান্ত নানা পরিবর্তনের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। ছবি: সংগৃহীত

Advertisement

আর্থিক বাজারে প্রকৃত স্বর্ণের লেনদেন ও ব্যবহার সহজ করতে একটি ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। মঙ্গলবার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, এই  ডিজিটাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রমে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি, জেপি মরগ্যান এবং স্টোনএক্স অংশ নেয়। 

তারা ‘পুলড গোল্ড ইন্টারেস্টস’ নামক একটি মাধ্যমের সাহায্যে আইনগতভাবে বাধ্যতামূলক লেনদেনে প্রকৃত স্বর্ণের আংশিক মালিকানা কেনাবেচা, নিষ্পত্তি এবং জামানত করেছে। এই প্রকল্পে পরিচালকের ভূমিকায় ছিল আইসিই বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে ব্যাটন সিস্টেমস ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড টেইট বলেন, ‘স্বর্ণের বাজারের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি প্রকৃত মালিকানার ওপর আস্থা বজায় রাখার পাশাপাশি আধুনিক আর্থিক বাজারে স্বর্ণ ব্যবহারের নতুন দুয়ার খুলে দিচ্ছে। পুরো শিল্পখাত একসাথে কাজ করলেই কেবল এমন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব।’

যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা 'ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি' পাইকারি বাজারে জামানতসহ বিভিন্ন ক্ষেত্রে টোকেনাইজড স্বর্ণের ব্যবহার নিয়ে খাত-সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করছে, ঠিক এমন সময়েই এই ডিজিটাল ব্যবস্থার পাইলট প্রকল্পটি সম্পন্ন হলো। সমান্তরাল এই উদ্যোগগুলো বৈশ্বিক স্বর্ণের বাজারের অবকাঠামোগত আধুনিকায়নে লন্ডনের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

কাউন্সিলের এই ‘হোলসেল ডিজিটাল গোল্ড’ উদ্যোগটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি প্রচলিত স্বর্ণ নিষ্পত্তি ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, বরং সেগুলোর পরিপূরক হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছেই, বিনিয়োগকারীরা দিশেহারা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছেই, বিনিয়োগকারীরা দিশেহারা

ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত?

ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত?

স্বর্ণের দামে ফের বড় পতন

স্বর্ণের দামে ফের বড় পতন

স্বর্ণের দামে ফের ধস, প্রতিগ্রাম ১৪ হাজার ৩৫ টাকা

স্বর্ণের দামে ফের ধস, প্রতিগ্রাম ১৪ হাজার ৩৫ টাকা

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, মিলল ভবিষ্যদ্বাণী

২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, মিলল ভবিষ্যদ্বাণী

আরও পড়ুন

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

ডিজিটাল স্বর্ণ লেনদেনের যুগে প্রবেশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

ডিজিটাল স্বর্ণ লেনদেনের যুগে প্রবেশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছেই, বিনিয়োগকারীরা দিশেহারা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছেই, বিনিয়োগকারীরা দিশেহারা

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম