Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বর্ণের দামে ফের বড় পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

স্বর্ণের দামে ফের বড় পতন

Advertisement

বছরের শেষ নীতিনির্ধারণী বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম কমেছে। এ তথ্য থেকে সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নতুন ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক আট শতাংশ কমে ৩ হাজার ৫২৪ ডলার ৩৬ সেন্টে নেমে আসে। এর আগের কার্যদিবসে দাম ২ শতাংশের বেশি কমেছিল। গত সপ্তাহে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের আগাম সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৩ ডলার ১০ সেন্ট হয়েছে।

এদিকে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। ডলারের দাম বাড়লে অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত ধাতু কেনা ব্যয়বহুল হয়ে ওঠে।

বুধবার দিনের পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশের কথা রয়েছে।

অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, পিসিই মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হলে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের উদ্বেগ কমতে পারে। এতে ডলারের দাম কমে স্বর্ণের দর আবার ৩ হাজার ৬০০ ডলারে উঠতে পারে। এমনকি তা ৩ হাজার ৬৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে, মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা জোরালো হতে পারে। সে ক্ষেত্রে স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে ৩ হাজার ৪০০ ডলারের দিকে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে—এমন সম্ভাবনাই পুরোপুরি বাজারদরে প্রতিফলিত হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে সুদের হার বাড়িয়েছিল ফেড।

সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ বেশি লাভজনক হয়ে ওঠে। চলতি বছরের শুরুর দিকে রেকর্ড উচ্চতায় ওঠার পর থেকে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৩৭ শতাংশ কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ১৬টি বড় বাণিজ্যিক অংশীদারের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা মোকাবিলার লক্ষ্যে পরিচালিত তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তদন্তের পর বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ২৩ দশমিক ৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৫১ ডলার ৭২ সেন্টে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৪৭ ডলার ৪৬ সেন্টে নেমেছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের দামে ফের ধস, প্রতিগ্রাম ১৪ হাজার ৩৫ টাকা

স্বর্ণের দামে ফের ধস, প্রতিগ্রাম ১৪ হাজার ৩৫ টাকা

২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, মিলল ভবিষ্যদ্বাণী

২০২৭ সালে কত হতে পারে স্বর্ণের দাম, মিলল ভবিষ্যদ্বাণী

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

আরও পড়ুন

ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত?

ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

মাওলানা ফজলুর রহমানকে কি গৃহবন্দি করেছে পাকিস্তান সরকার?

মাওলানা ফজলুর রহমানকে কি গৃহবন্দি করেছে পাকিস্তান সরকার?

২৫ দিন বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়বে কি?

২৫ দিন বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়বে কি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম