Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসান। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসান তার মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতের দ্বারস্থ হয়েছেন। 

আগামী সপ্তাহে একই সামরিক ঘাঁটিতে ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে। তবে দণ্ডের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর সুযোগ দিতে মঙ্গলবার ফেডারেল আদালতে মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার করা এ আবেদনের ফলে মৃত্যুদণ্ড কার্যকর কয়েক মাস, এমনকি কয়েক বছর পিছিয়ে যেতে পারে।

কানসাসের ফোর্ট লিভেনওর্থ সামরিক ঘাঁটিতে বন্দি রয়েছেন হাসান। তিনি টোপেকার একটি ফেডারেল আদালতে মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেছেন। এ বিষয়ে বুধবার শুনানির দিন ধার্য করেছেন মার্কিন বিচারক অ্যান্থনি মাতিভি।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ ও পদ্ধতি জানানো হলে তিনি তার আটকাদেশ ও দণ্ডের আইনি পর্যালোচনা চেয়ে আবেদন করতে পারেন। এ ধরনের আবেদন ‘হেবিয়াস করপাস পিটিশন’ নামে পরিচিত।


এ বিষয়ে মন্তব্য জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

সাবেক সেনা মনোরোগ বিশেষজ্ঞ হাসান ২০০৯ সালের নভেম্বরে ফোর্ট হুডের বিশাল সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে লেজার-নির্দেশিত পিস্তল দিয়ে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করেন এবং ৩১ জনকে আহত করেন। পরে সামরিক পুলিশের গুলিতে তার হামলা থামে। এতে বুকের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হন তিনি।

২০১৩ সালে সামরিক আদালতের জুরি বোর্ড তাকে পরিকল্পিত হত্যার ১৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফায়ারিং স্কোয়াডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেন। এ সময় তাকে ‘অত্যন্ত খারাপ ও দুষ্ট মানুষ’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নজিরবিহীনভাবে টেক্সাসের ওই সামরিক ঘাঁটিতে হাসানের মৃত্যুদণ্ড কার্যক্রম সরাসরি সম্প্রচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প হেগসেথের সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেন।

১৯৬১ সালের পর সামরিক আদালতে দণ্ডিত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেনি মার্কিন সামরিক বাহিনী। হাসানের মৃত্যুদণ্ড কার্যকর হলে ১৯৪৫ সালের পর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা প্রথম ব্যক্তি হবেন তিনি।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া হাসান সামরিক আদালতে নিজের পক্ষে নিজেই লড়েছিলেন। তবে হত্যাকাণ্ডের পক্ষে তালেবানকে রক্ষার যুক্তি তুলে ধরার যে পরিকল্পনা তার ছিল, বিচারক তা উপস্থাপনের অনুমতি দেননি। তার পরিকল্পিত যুক্তি ছিল, আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে তালেবানকে রক্ষা করতেই তিনি ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

আদালতে করা আবেদনে হাসান জানিয়েছেন, বিচারের সময় তাকে এই আত্মপক্ষ সমর্থনের যুক্তি তুলে ধরতে না দেওয়ায় তার সাংবিধানিক ন্যায়বিচার পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে তিনি দাবি করবেন। পাশাপাশি মৃত্যুদণ্ডের তারিখ নির্ধারণের ক্ষেত্রে ট্রাম্প ও হেগসেথ সামরিক বাহিনীর বিধি লঙ্ঘন করেছেন বলেও যুক্তি তুলে ধরবেন তিনি। বিশেষ করে তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের প্রতিশ্রুতির বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অব কানসাসের আইনজীবীরা মৃত্যুদণ্ড স্থগিতের আবেদনটি করেছেন। সংস্থাটি জানিয়েছে, হেবিয়াস করপাস আবেদনের শুনানিতেও হাসান নিজেই নিজের প্রতিনিধিত্ব করতে চান। ওই শুনানিতে বিচারক নির্ধারণ করবেন, তার দণ্ডাদেশ ও সাজা সাংবিধানিক ছিল কি না। সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

বাংলাদেশসহ যে ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশসহ যে ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

আরও পড়ুন

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে মেজর নিদাল হাসান

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম