Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী কেরি কেনেডি। এসব ঘটনার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন শেয়ার করে কেরি কেনেডি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িও।

কেরি কেনেডি বলেন, এসব হামলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় ধ্বংস হওয়া লাখ লাখ মানুষের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে ব্যাংকটির ওপর নির্ভরশীল সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এটি বড় উদ্বেগের বিষয়।

সোমবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস এসব হামলার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং ব্যাংকের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।


২০০৬ সালে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। বর্তমানে ব্যাংকটির ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। তাদের ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা রয়েছে ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের হাতে।

কেরি কেনেডি বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশিরা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ সময়ে সহিংসতার কোনো জায়গা নেই। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ গড়তে সত্য, সমঝোতা ও ন্যায়বিচারের ভিত্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শেখ হাসিনার সরকারের আমলে গুমের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে কেরি কেনেডির সংস্থা, তৎকালীন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করেছে।

২০২১ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে বাদ দেওয়ার দাবিতেও একটি জোটের সঙ্গে যুক্ত হয়েছিল সংস্থাটি। ওই বছরের ডিসেম্বরে র্যাব এবং বাহিনীটির বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

ইরান যুদ্ধ বন্ধে শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের সবাই নিহত

তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের সবাই নিহত

চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা সত্ত্বেও যে শঙ্কা কাটেনি

চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা সত্ত্বেও যে শঙ্কা কাটেনি

আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ

আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

আরও পড়ুন

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম