Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার

Advertisement

সৌদি আরবের মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুইটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। 

মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। এ নিয়ে স্থাপনাটির গিনেস রেকর্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।

মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্লক টাওয়ার মিউজিয়ামকে বিশ্বের কোনো ভবনের ভেতরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকেও বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দুটি রেকর্ড অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর এ স্বীকৃতির ঘোষণা দেয়।

দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এটি ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশে অবস্থিত এবং সেখান থেকে পবিত্র মসজিদটির দৃশ্য দেখা যায়।

রয়্যাল কমিশন জানিয়েছে, এই অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়নে তাদের প্রচেষ্টার অংশ। পাশাপাশি নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং মক্কায় আসা লাখ লাখ হজ ও ওমরাহযাত্রীর অভিজ্ঞতা উন্নত করাও তাদের লক্ষ্য।

এ ছাড়া মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নগরীটির অবস্থান আরও শক্তিশালী করতে চায় কমিশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত-নিখোঁজ ২৫

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

আরও পড়ুন

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম