টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ভরিতে এক হাজার ৫৭৫ টাকা। সোমবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। এই দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে, দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ৭২৪ টাকা।
এর আগে টানা কয়েক দফা স্বর্ণের দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর স্বর্ণের দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট ৯ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়া। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।
আজ দাম বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
আজ দাম বাড়ার আগে স্বর্ণের দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮৯ হাজার ১৯০ টাকা; ১৮ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা।
দেখা যাচ্ছে, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৫৭৫ টাকা। ২১ ক্যারেটে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণ ১ হাজার ৫০ টাকা।

