Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বর্ণে বিনিয়োগ এখন কতটা নিরাপদ?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

স্বর্ণে বিনিয়োগ এখন কতটা নিরাপদ?

ছবি: সংগৃহীত

Advertisement

অনিশ্চয়তা, মূল্যস্ফীতি বা সংকটের সময়ে স্বর্ণকে বরাবরই নিরাপদ আশ্রয় ভাবা হয়। অথচ সাম্প্রতিক সময়ে সেই স্বর্ণের বাজারেই বড়সড় ধাক্কা লেগেছে। মাত্র দশ মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক-তৃতীয়াংশেরও বেশি নেমে এসেছে। দেশের বাজারেও এর ছাপ স্পষ্ট—যেখানে একসময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি গুনতে হতো, এখন তা নেমে এসেছে ২ লাখ টাকার নিচে, অর্থাৎ দর কমেছে ৩০ শতাংশের বেশি। এই বড় পতনের মুখে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, এখন স্বর্ণে বিনিয়োগ করা কি বুদ্ধিমানের কাজ হবে, নাকি আরও লোকসানের ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে?

ইতিহাস বলছে, ১৯৭১ সালের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস নেমেছে অন্তত সাতবার। এর মধ্যে তিনবার দরপতন ছিল ৩৯ থেকে ৬২ শতাংশ পর্যন্ত। প্রতিটি বড় পতনের পর স্বর্ণ তার আগের সর্বোচ্চ শিখরে ফিরে গেলেও সেই যাত্রায় সময় লেগেছে কয়েক বছর থেকে শুরু করে ২৬ বছর পর্যন্ত। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিলে দেখা যায়, দর কমেছে বলেই তা আর নামবে না—এমন কোনো নিশ্চয়তা নেই। সুদের হার, ডলারের দাপট এবং বৈশ্বিক অর্থনীতির নানা সমীকরণ স্বর্ণের দরকে নিয়ন্ত্রণ করছে।

তবে দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখলে ছবিটা কিছুটা ভিন্ন। মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং অর্থনৈতিক টালমাটাল অবস্থায় সম্পদের মান ধরে রাখতে স্বর্ণ এখনো কার্যকর ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালে ধারাবাহিক রেকর্ডের পর ২০২৬ সালের জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণ ৫ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে গেলেও অক্টোবরের শেষ দিকে তা কিছু সময়ের জন্য ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। এই দরপতন দীর্ঘমেয়াদে যারা সম্পদ গড়তে চান, তাদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে।

দেশের প্রেক্ষাপটে হিসাবটা আরও একটু জটিল। এখানে ডলারের বিনিময় হার ও দেশের মূল্যস্ফীতিও বিবেচনায় নিতে হয়, আর স্বর্ণ থেকে নিয়মিত কোনো সুদ বা আয়ও আসে না।

নতুন বছরে মূল্যস্ফীতি, অনিশ্চয়তা ও সাম্প্রতিক দরপতনের কারণে ২০২৭ সালে স্বর্ণে আগ্রহ বাড়তে পারে। তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হলেও আরও নামার অপেক্ষায় থাকা ঝুঁকিপূর্ণ, আবার শেয়ার বা বন্ডের বাইরে স্বর্ণের বার বা কয়েন নিজের কাছে রাখার সুবিধা থাকলেও নিরাপদ সংরক্ষণের দায়িত্বও থাকে।

বিনিয়োগ বিশেষজ্ঞদের সাধারণ পরামর্শ হলো, মোট বিনিয়োগের ১০ শতাংশের বেশি স্বর্ণে না রাখা। হুট করে কেনা বা লোকসানে বিক্রি না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পরিমিত স্বর্ণ রাখাই হতে পারে বাস্তবসম্মত পথ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে এশিয়ার এই দেশ

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে এশিয়ার এই দেশ

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

আরও দীর্ঘ হচ্ছে স্বর্ণের দরপতন?

কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি

কমতে কমতে দুই লাখের নিচে সোনার ভরি

এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

ভারতের ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে প্রশ্ন এক লাখের নিচে নামবে স্বর্ণের ভরির দাম?

স্বর্ণের দাম স্বাভাবিকে ফিরতে কেমন সময় লাগতে পারে?

স্বর্ণের দাম স্বাভাবিকে ফিরতে কেমন সময় লাগতে পারে?

আরও পড়ুন

স্বর্ণে বিনিয়োগ এখন কতটা নিরাপদ?

স্বর্ণে বিনিয়োগ এখন কতটা নিরাপদ?

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে এশিয়ার এই দেশ

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে এশিয়ার এই দেশ

নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারত

নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম