ইসরাইলের জন্য এনভিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের স্বল্পবিরতির পর পুনরায় দায়িত্বে ফেরা ইসরাইলের প্রযুক্তি খাত ও অর্থনীতিতে বড় স্বস্তি এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় ইসরাইলে।
প্রায় ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এনভিডিয়া বৈশ্বিক জিপিইউ বাজারের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। গত তিন বছরে ইসরাইলে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ছয় হাজারে দাঁড়িয়েছে। দেশটির তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে তাদের সাতটি গবেষণা কেন্দ্র রয়েছে এবং হাইফার কাছে আরও একটি বিশাল ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা চলছে।
ইসরাইল ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধিতে এনভিডিয়ার অবদান ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট এবং মোট সরকারি কর আয়ের প্রায় ৩ শতাংশ আসবে এই প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি ২০২০ সালে ইসরাইলি প্রতিষ্ঠান ‘মেলানক্স’ অধিগ্রহণের মাধ্যমে এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসায় বিপুল আয় হচ্ছে।
তবে গাজা যুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনী কর্তৃক এনভিডিয়ার এআই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ঘিরে মানবাধিকার ও নৈতিকতার বিতর্কও নতুন করে সামনে এসেছে।
সূত্র: আল-জাজিরা

