Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুর ২ চেষ্টা ব্যর্থ, সুগম হচ্ছে আইজেনকোটের পথ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

নেতানিয়াহুর ২ চেষ্টা ব্যর্থ, সুগম হচ্ছে আইজেনকোটের পথ

কে হবেন প্রধানমন্ত্রী— নেতানিয়াহু নাকি আইজেনকোট। সংগৃহীত ছবি

Advertisement

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে গেছে ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। টাইমস অব ইসরাইল জানিয়েছে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনায় এগোচ্ছে তারা।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজের সংসদ সদস্য মেইর পোরুশ ও এলিয়াকিম স্টার্ককে নেতানিয়াহুর ডানপন্থি জোটের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা সফল হয়নি। নেতানিয়াহু দুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

পোরুশের কার্যালয়ের কর্মীরাও নেতানিয়াহুর সঙ্গে তার যোগাযোগ করিয়ে দিতে পারেননি। স্টার্কের সঙ্গেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে, ইউটিজের আইনপ্রণেতারা আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন নিয়ে আলোচনা শুরুর অনুমতি পেতে দলটির আধ্যাত্মিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

ইউটিজের এক জ্যেষ্ঠ সূত্র আলোচনার অগ্রগতি সম্পর্কে বলেছেন, আইজেনকোটের পক্ষের সঙ্গে আলোচনা ‘প্রত্যাশার চেয়েও বেশি’ এগিয়েছে। তবে এখনো এমন কোনো আইনি কাঠামোর খসড়া তৈরি করা যায়নি।

হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি।

প্রস্তাবিত কাঠামোয় সামরিক বাহিনীতে নিয়োগের কোটা পুরোপুরি বাতিল করার কথা বিবেচনা করা হচ্ছে। এর ফলে ইয়েশিভা বা ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে কার্যত আগের মতোই ব্যাপক ছাড় বহাল থাকতে পারে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে আদালতে টেকসই হবে—এমন আইনি কাঠামো তৈরি করাই আলোচনার বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা

তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা

দুবার চেষ্টা করেও ইসরাইলে ঢুকতে পারল না ইতিহাদের বিমান

দুবার চেষ্টা করেও ইসরাইলে ঢুকতে পারল না ইতিহাদের বিমান

গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

মিডলইস্ট আইয়ের প্রতিবেদন গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

ফের বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট, কী ফল এলো?

ফের বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট, কী ফল এলো?

নেতানিয়াহু ও আইজেনকোটের প্রকাশ্য মতবিরোধ, কী ঘটছে ইসরাইলে

নেতানিয়াহু ও আইজেনকোটের প্রকাশ্য মতবিরোধ, কী ঘটছে ইসরাইলে

চলতি বছর ইসরাইলের ২৩ সেনার অস্বাভাবিক মৃত্যু, ১৬ বছরে রেকর্ড

চলতি বছর ইসরাইলের ২৩ সেনার অস্বাভাবিক মৃত্যু, ১৬ বছরে রেকর্ড

আরও পড়ুন

নেতানিয়াহুর ২ চেষ্টা ব্যর্থ, সুগম হচ্ছে আইজেনকোটের পথ

নেতানিয়াহুর ২ চেষ্টা ব্যর্থ, সুগম হচ্ছে আইজেনকোটের পথ

চীনের মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি নভোচারী

চীনের মহাকাশ স্টেশনে প্রথম পাকিস্তানি নভোচারী

মালিতে জান্তা সরকারকে রক্ষা করতে গিয়ে ৩৪৯ রুশ সেনার মৃত্যু

মালিতে জান্তা সরকারকে রক্ষা করতে গিয়ে ৩৪৯ রুশ সেনার মৃত্যু

প্রিন্স উইলিয়াম ও কেটের বাড়িতে চুরি, গ্রেফতার ২

প্রিন্স উইলিয়াম ও কেটের বাড়িতে চুরি, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম