Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দেখতে আকর্ষণীয় হলেও প্রাণঘাতী, মৃত অবস্থাতেও বিপজ্জনক ‘ব্লু ড্রাগন’

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

দেখতে আকর্ষণীয় হলেও প্রাণঘাতী, মৃত অবস্থাতেও বিপজ্জনক ‘ব্লু ড্রাগন’

ব্লু ড্রাগন

Advertisement

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের বিভিন্ন সমুদ্রসৈকতে ভেসে আসছে বিষাক্ত সামুদ্রিক প্রাণী ‘ব্লু ড্রাগন’। আকারে ছোট ও দেখতে আকর্ষণীয় নীল রঙের এ প্রাণীটি জীবিত অবস্থার পাশাপাশি মারা যাওয়ার পরও যন্ত্রণাদায়ক দংশন করতে পারে।

এ কারণে সৈকতে ঘুরতে যাওয়া বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করেছে কেপটাউন নগর কর্তৃপক্ষ।

২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কেপ উপকূলের বিভিন্ন সৈকতে ব্লু ড্রাগনের উপস্থিতি দেখা গেছে। এর আগে ৭ নভেম্বর ওভারস্ট্র্যান্ড এলাকার প্রিংগল বে সৈকতেও প্রাণীটির সন্ধান পাওয়া যায়। একই সময়ে উপকূলে ব্লুবটল ও কম্পাস জেলিফিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ব্লু ড্রাগনের বৈজ্ঞানিক নাম গ্লকাস আটলান্টিকাস (Glaucus atlanticus)। এটি এক ধরনের সামুদ্রিক শামুকজাতীয় প্রাণী। সাধারণত ব্লুবটল বা পর্তুগিজ ম্যান-ওয়ারের মতো বিষাক্ত সামুদ্রিক প্রাণী খেয়ে এটি বেঁচে থাকে। শিকারের শরীর থেকে বিষাক্ত দংশনকারী কোষ সংগ্রহ করে নিজের শরীরে জমা রাখে প্রাণীটি। ফলে এর দংশনে তীব্র ব্যথা, জ্বালাপোড়া ও ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে।

১৮ নভেম্বর প্রকাশিত কেপটাউন নগর কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, সমুদ্রের স্রোত ও দক্ষিণ-পূর্ব দিকের বাতাসের প্রভাবে এসব প্রাণী উপকূলে ভেসে আসতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত অবস্থায় সৈকতে পড়ে থাকলেও ব্লু ড্রাগন ও ব্লুবটল দংশন করতে পারে। তাই এসব প্রাণী স্পর্শ না করার পাশাপাশি শিশু ও পোষা প্রাণীদের দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দংশনের শিকার হলে আক্রান্ত স্থান ঘষাঘষি না করে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। শ্বাসকষ্ট, অতিরিক্ত ফোলাভাব কিংবা তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

কেপটাউন নগর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাম্প্রতিক এ প্রাণী ভেসে আসার ঘটনায় তাদের কাছে দংশনের কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তবে সমুদ্রসৈকতে নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা

স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

আরও পড়ুন

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

‘ডার্টি বোমা’ কী, পারমাণবিক বোমা নয় তবুও কেন এটি ভয়ঙ্কর?

‘ডার্টি বোমা’ কী, পারমাণবিক বোমা নয় তবুও কেন এটি ভয়ঙ্কর?

দেখতে আকর্ষণীয় হলেও প্রাণঘাতী, মৃত অবস্থাতেও বিপজ্জনক ‘ব্লু ড্রাগন’

দেখতে আকর্ষণীয় হলেও প্রাণঘাতী, মৃত অবস্থাতেও বিপজ্জনক ‘ব্লু ড্রাগন’

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম