Logo
Logo
×

Advertisement

পরবাস

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ করেছেন চিখওয়ায়া কামুলোনি। ছবি: সংগৃহীত

Advertisement

বয়স ৮৬ বছর। জীবনের এই প্রান্তে এসেও মানুষের কল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আফ্রিকার দেশ মালাউইয়ের এক প্রবীণ ব্যক্তি। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং গ্রামের মুসল্লিদের নামাজের সুবিধার কথা চিন্তা করে নিজের অর্থে একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি।

ওই ব্যক্তির নাম চিখওয়ায়া কামুলোনি। তিনি মালাউইয়ের মাঙ্কি বে এলাকার বাসিন্দা। মাঙ্গোচি জেলার চিলোম্বো গ্রামে তিনি মসজিদটি নির্মাণ করেছেন। এতে তার ব্যয় হয়েছে ৩ কোটি ৫০ লাখ মালাউইয়ান কোয়াচা। 

দেশটির সংবাদমাধ্যম মালাউই২৪-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রামের মুসল্লিরা আগে অস্থায়ী স্থাপনায় নামাজ আদায় করতেন। তাদের একটি উপযুক্ত স্থায়ী নামাজের জায়গা করে দিতে কামুলোনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নির্মাণকাজ শুরু হয় মসজিদটির। পরে ২০২৬ সালের ২৯ আগস্ট স্থানীয় মুসলিম নেতাদের উপস্থিতিতে মসজিদটি আনুষ্ঠানিকভাবে কমিউনিটির কাছে হস্তান্তর করা হয়।

কামুলোনি জানান, ৮৬ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হিসেবে তিনি মসজিদটি নির্মাণ করেছেন। নিজের অর্থেই পুরো প্রকল্পের ব্যয় বহন করেছেন; এ কাজে কোনো আর্থিক সহায়তা নেননি বলেও তিনি জানান।

ব্যক্তিগত অর্থে মসজিদ নির্মাণের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। বয়স যে মানুষের কল্যাণে কাজ করার পথে বাধা নয়, মালাউইয়ের এই প্রবীণের উদ্যোগ যেন তারই এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

ঘুসের টাকা মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কি?

ঘুসের টাকা মসজিদ মাদ্রাসায় দান করা যাবে কি?

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

প্রতিশোধের স্পৃহা নিয়ে ফিরছে সোমালি জলদস্যুরা!

মসজিদুল হারামে এক জামাতে নামাজের ১০০ বছর

মসজিদুল হারামে এক জামাতে নামাজের ১০০ বছর

দ. আফ্রিকায় যাওয়ার পথে ২ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

দ. আফ্রিকায় যাওয়ার পথে ২ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

হারাম উপার্জনের টাকা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণ: শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

আরও পড়ুন

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি নাসির

দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি নাসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম