Logo
Logo
×

Advertisement

ভারত

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

আসামে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার কাছে রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার অভিযান শুরু করে ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।


ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি। বাস থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘বাসটি পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়।’

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘আজ কাজিরাঙায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এত মানুষের প্রাণহানির ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। কোনো কথাই তাদের কষ্ট লাঘব করতে পারবে না। তবে তারা যেন জানেন, এই শোকের মুহূর্তে তারা একা নন। আসামের সবাই তাদের পাশে রয়েছে।’ সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

বিবিসির প্রতিবেদন বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

জাকির নায়েককে ফের ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা ভারতের

জাকির নায়েককে ফের ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা ভারতের

গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

আরও পড়ুন

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জী? সোনিয়ার স্মৃতিকথায় নতুন আলোচনা

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জী? সোনিয়ার স্মৃতিকথায় নতুন আলোচনা

প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও কেন পিছিয়ে গিয়েছিলেন সোনিয়া গান্ধী

প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও কেন পিছিয়ে গিয়েছিলেন সোনিয়া গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম