Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাছে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ, স্ত্রীসহ ছোট ভাই পলাতক

Advertisement

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

গাছে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ, স্ত্রীসহ ছোট ভাই পলাতক

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার ছোট ভাই ও তার স্ত্রী আত্মগোপনে রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে বাড়ির কাছের একটি জলপাই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এনামুল হকের (৪৫) লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেজো ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে মাজহারুল প্রায়ই এনামুল হককে প্রাণনাশের হুমকি দিতেন বলে স্বজন ও প্রতিবেশীরা জানান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এনামুল হকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশে একটি জলপাই গাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ত্রিশাল থানার এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার এসআই আল আমিন জানান, ঘটনার পর থেকেই নিহত এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে এবং নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

২ লাখ টাকায় সন্তান বিক্রির অভিযোগ স্বামীর বিরুদ্ধে

২ লাখ টাকায় সন্তান বিক্রির অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

ময়মনসিংহ সিটি বিএনপিতে প্রভাবশালী একাধিক নেতা, এককে নির্ভার জামায়াত

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নেশাগ্রস্ত বাবার বিরুদ্ধে ১৩ মাসের সন্তান বিক্রির অভিযোগ

নেশাগ্রস্ত বাবার বিরুদ্ধে ১৩ মাসের সন্তান বিক্রির অভিযোগ

আরও পড়ুন

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

সিলেটে মাজার ও দানবাক্সের নিয়ন্ত্রণকে ঘিরে ফের সংঘর্ষ, যুবক নিহত

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম