Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মো. নাজমুল ঠাকুর। ফাইল ছবি

Advertisement

মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাজমুল ঠাকুরকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বলেন, নাজমুল ঠাকুরের মাদকসেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি তাদের নজরে আসার পর সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. নাজমুল ঠাকুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

দুই উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হিলালীর সঙ্গে আলোচনায় মনজুরও

আরও পড়ুন

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম