Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

Advertisement

Icon

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ছবি: যুগান্তর

Advertisement

বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা দরজা ভেঙে খাটের ওপর মুজিবুর রহমানের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আগেই স্ত্রী-ছেলে মারা যাওয়ায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

আরও পড়ুন

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজ সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম