Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবা ও দুই মেয়ের লাশের পাশে পড়ে ছিল চিরকুট, লেখা ছিল যা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

বাবা ও দুই মেয়ের লাশের পাশে পড়ে ছিল চিরকুট, লেখা ছিল যা

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সি যমজ দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি চিরকুটও খুঁজে পেয়েছে পুলিশ। চিরকুটটি এ ঘটনার তদন্তের জন্য জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুদের একজনের লাশের পাশে একটি টিকা কার্ড এবং অন্যজনের পাশে চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র পড়ে রয়েছে। সেখানে একটি চিরকুটও পাওয়া যায়।

পুলিশ জানায়, লাশের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটটি মো. জাহেদ লিখেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চিরকুটটিতে শাশুড়ির কাছে ২ লাখ ৬০ হাজার টাকা পাওয়ার কথা উল্লেখ রয়েছে। 

চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী’।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে । নিহত দুই যমজ কন্যাসন্তান হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)।

বাবা-মেয়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক মো. কাউসার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। জুমার পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে দুই যমজ সন্তান ও তার স্বামী-স্ত্রীর বাপের বাড়িতে অবস্থান করে। বিকাল চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি জানান, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি ও বরকত লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি

আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি ও বরকত লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শিব্বির আহমদ

বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শিব্বির আহমদ

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ষড়যন্ত্র-অরাজকতা দলের নেতাকর্মীরাই প্রতিহত করবেন: প্রতিমন্ত্রী

বিয়ের অনুষ্ঠান থেকে আর বাড়ি ফেরা হলো না আবিরের

বিয়ের অনুষ্ঠান থেকে আর বাড়ি ফেরা হলো না আবিরের

আরও পড়ুন

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে পয়সা বের করে প্রশংসায় ভাসছেন স্বাস্থ্যকর্মী

যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলা থেকে পয়সা বের করে প্রশংসায় ভাসছেন স্বাস্থ্যকর্মী

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি?

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম