বিয়ের অনুষ্ঠান থেকে আর বাড়ি ফেরা হলো না আবিরের
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
নিহত কিশোর আবির হোসেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হাটহাজারীতে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে এসে খাবার খেয়ে বাসায় ফেরার জন্য উক্ত মহাসড়কে গেলে নাজিরহাটমুখী বেপরোয়া গতির অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আবির।
পরে আশপাশের লোকজন ছুটে এসে আহত আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-6af81522d249a.jpg)